ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচি এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান আজ শনিবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার উদ্যোক্তাদের প্রশিÿন কর্মসূচী উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জীবনবীমা কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মসূচীর আযোজন করে।
নজরুল ইসলাম খান বলেন, দেশকে ডিজিটালাইজ করার জন্য ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে। এই সার্ভিস সেন্টারের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, উদ্যোক্তাদের প্রশিÿন কর্মসূচী দিয়ে দেশ ব্যাপী ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি এগিয়ে নেয়া আরো জোরদার করা হচ্ছে।
তিনি প্রত্যেক ইউনিয়নে উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা এবং বিকল্প উদ্যাক্তা সৃষ্টির মধ্য দিয়ে ই-সেবা কার্যক্রমকে তৃণমূল মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। উদ্যোক্তাদের যেন প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকে এবং যদি কোন কারনে উদ্যোক্তাদের ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি হয় সেই শূন্যতা পূরণে বিকল্প উদ্যক্তা সৃষ্টি ও তাদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যদি একটু চেষ্টা করেন তাহলে ই-সেবা কর্মসূচীতে বাংলাদেশের মধ্যে দিনাজপুরই প্রথম হয়ে যেতে পারে। আগামীতে প্রত্যেক জেলা ও উপজেলা অফিসে ই-সেবা কর্মসূচীর জেলা ও উপজেলা ভিত্তিক কেন্দ্রীয় কার্যক্রম গ্রহণ করা হবে। মহিলা উদ্যোক্তারা যেন এগিয়ে আসেন এবং তাদের কার্যক্রম স্বাচ্ছন্দ ভাবে চালিয়ে যেতে পারেন সেজন্য তাদেরকে উৎসাহিত করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
এনআই খান বলেন, বলেন, আগামী বছর থেকে “হাতের মুঠোয় সেবা” ¯েøাগান দিয়ে ই-সেবা কার্যক্রম চালানো হবে। সে কারনে এই কর্মসূচীর সাথে জড়িত সকলকেই আন্তরিকতার ও সততার সাথে কর্মসূচী এগিয়ে নিতে সচেষ্ট হতে হবে। হাতের মুঠোয় সেবা পৌছে দিতে মানুষের কাছাকাছি যাওয়ার অন্যতম মাধ্যম হলো ই-সেবা কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশনের মহাপরিচালক পরিতি দত্ত চৌধুরী ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ নায়েমুজ্জামান মুক্তা, জীবন বীমা কর্পোরেশনের মহা ব্যবস্থাপক তালুকদার সামসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি উন্নয়ন) আব্দুল মালেক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ।
প্রশিক্ষণ কর্মসূচিতে দিনাজপুর জেলার ১৩ থানার নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব এবং ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টারের উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা ও বিকল্প উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার সকল সরকারী অফিসের বিভাগীয় প্রধানগণের সাথে এক মত বিনিময় সভায় সাপোর্ট-২ ডিজিটাল বাংলাদেশ এর জাতীয় প্রকল্প পরিচালক এবং প্রধান মন্ত্রীর একান্ত সচিব-১ মোঃ নজরুল ইসলামখান মত বিনিময় করেন। জেলা প্রশাসন আয়োজিত এই মত বিনিময় সভায় তিনি সততা, আন্তরিকতা ও দক্ষতার সাথে সরকারী কার্যক্রম পরিচালনার জন্য সংশিøষ্টদের প্রতি আহবান জানান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন